লালবাগে ধর্ষণের অভিযোগে তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার লালবাগে এক নারী (২৫) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল মঙ্গলবার রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল দুপুরে ওই নারী ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা করেন। এরপর শামীম, কামাল ও টিপু নামের তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গত রাতে প্রথম আলোকে বলেন, ওই নারী ধানমন্ডি এলাকার একটি শপিং কমপ্লেক্সে চাকরি করেন। শামীম তাঁকে ওই প্রতিষ্ঠানে চাকরি দিয়েছিলেন। লালবাগে নিজ বাসায় সোমবার রাতে একা ছিলেন ওই নারী। এ সময় শামীম তাঁর সহযোগীদের নিয়ে ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন বলে তিনি অভিযোগ করেছেন।