লালমনিরহাটে জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৩৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার আবু হেনা মো. এরশাদ হোসেন (৬০) নামের এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জামায়াতের লালমনিরহাট জেলা রুকন।
থানা সূত্রে জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িরবাড়ী গ্রামের এরশাদ হোসেনকে ২০১৬ সালের জানুয়ারি মাসে দায়ের করা নাশকতার মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে অগ্নিসংযোগ, হত্যা, নাশকতাসহ প্রায় আটটি মামলা রয়েছে। এর মধ্যে সাতটি মামলায় জামিনে রয়েছেন তিনি।