লালমনিরহাটে প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শিয়ালখাওয়া মাস্টারপাড়া এলাকায় গত মঙ্গলবার রাতে একটি মন্দিরের তিনটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
মন্দির কমিটি সূত্র জানায়, গতকাল বুধবার সকালে স্থানীয় লোকজনের অনেকেই মন্দিরের ভেতর গিয়ে তিনটি প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পান। দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুরের সময় অগ্নিসংযোগেরও চেষ্টা করেছিল বলে তাঁরা দেখতে পান।
লালমনিরহাট জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র বর্মণ ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে দোষী লোকজনকে খুঁজে বের করতে তদন্তের আহ্বান জানান।
লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (এএসপি) শহীদ সোহরাওয়ার্দী বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে মন্দির কমিটির সংশ্লিষ্ট লোকজনকে থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছেন।
কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ বলেন, এ ঘটনায় ওই মন্দিরের পক্ষ থেকে থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি।