লালমনিরহাটে ব্যবসাপ্রতিষ্ঠানের ছয়টি সিসি ক্যামেরা চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট শহরের পুরান বাজার পুলিশ ফাঁড়ি-সংলগ্ন আনোয়ার স্টোর নামক একটি ব্যবসাপ্রতিষ্ঠানে গত বৃহস্পতিবার চুরি হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে একটি চোরের দল প্রতিষ্ঠানটির ছয়টি সিসি ক্যামেরা, লক্ষাধিক টাকা এবং চার লাখ টাকার বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
এর আগে গত সোমবার রাতে শহরের একই এলাকার কেন্দ্রীয় কালীমন্দির থেকে ২ ভরি স্বর্ণের ও ১০ ভরি রুপার অলংকার চুরির ঘটনা ঘটে।
চার দিনের ব্যবধানে জেলা শহরের একই এলাকায় পরপর দুটি চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যক্তিরা।
এ ব্যাপারে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, উভয় চুরির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।