লালমনিরহাটে মাদকসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়ক থেকে একটি মোটরসাইকেলের তিন আরোহীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ২৫ প্যাকেট হেরোইন ও ১০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লালমনিরহাট শহরের খোচাবাড়ী এলাকার জাহাঙ্গীর আলম (৩৮), বিডিআর হাটখোলা এলাকার মিথুন (২৮) এবং সুরকীমিল কলোনির ইমরুল হাসান (২৮)।

লালমনিরহাট গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার আলী খান জানান, এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল আলীম বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি মামলা করেন। এরপর বিকেলে ওই তিনজনকে লালমনিরহাটের মুখ্য বিচারিক হাকিমের আমলি আদালত-১-এ হাজির করা হয়। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।