লালমনিরহাটে শ্রমিক খুন, মামলা
লালমনিরহাটে গত সোমবার নাজমুল হোসেন (২০) নােমর এক শ্রমিক খুন হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা নুরুল ইসলাম অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে গতকাল মঙ্গলবার দুপুরে সদর থানায় একটি হত্যা মামলা করেছেন।
নাজমুলের পরিবার ও পুলিশ সূেত্র জানা গেছে, নাজমুল সিরাজগঞ্জের খোকশা বাড়ি ইউনিয়নের নওদাশৈলাবাড়ী গ্রামের নুরুলের ছেলে। নাজমুল লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের নির্মাণাধীন দ্বিতীয় ধরলা সেতুর নির্মাণকাজে ব্যবহৃত শাকিল এন্টারপ্রাইজের একটি গািড়র শ্রমিক (হেলপার) হিসেেব দুই-তিন মাস ধরে কাজ করছিলেন। তিনি ২ মার্চ দুপুরে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে রওনা হন। পথে গত সোমবার দিবাগত রাত একটার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বাফার গুদােমর সামনের রাস্তায় তাঁকে গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী ও পুলিশ লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। েসখােন নাজমুল গতকাল সকাল সাড়ে পাঁচটার দিকে মারা যান।
মামলার এজাহার সূেত্র জানা গেছে, নাজমুলকে উদ্ধারের সময় নাজমুল স্থানীয় েলাকজনকে বলেন, তাঁকে একটি ট্রােকর েভতর মারধর করা হয়, মাথায় জখম করে ব্যাগসহ ট্রাক থেকে নামিয়ে দেওয়া হয়। এ সময় টহল পুলিশের সদস্যরা তাঁকে হাসপাতালে আনার আগে পরিবারকে খবর দেওয়ার জন্য তাঁর কাছে মুেঠাফোন আছে কি না, তা জানতে চাইলে নাজমুল আছে বললেও সেটি খুঁজে পাওয়া যায়নি। একপর্যায়ে সেখানেই িতনি অজ্ঞান হয়ে যান। এ অবস্থায় তাঁর পরিচয় ও ঠিকানা জানার জন্য পুলিশ তাঁর ব্যাগে তল্লাশি করে একটি মানিব্যাগ পায়। মানিব্যাগের ভেতরে থাকা একটি জন্মসনদ দেখে লালমনিরহাট থানার পুলিশ সিরাজগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।
লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আজমল হক বলেন, নাজমুলকে গুরুতর আহত অবস্থায় সোমবার দিবাগত রাত একটা ৫০ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল সাড়ে পাঁচটায় তিনি মারা যান। তাঁর কপালে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
এ ব্যাপারে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। এ ব্যাপাের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।