লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলার হরিণধরা গ্রামে গিয়াসউদ্দিন (৪৫) নামের সাবেক এক সেনাসদস্যের লাশ কবর থেকে তোলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাহী হাকিমের উপস্থিতিতে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, গত ৭ অক্টোবর উপজেলার হরিণধরা গ্রামের নিজ ঘর থেকে গিয়াসউদ্দিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সে সময় তাঁর স্ত্রী ও দুই মেয়ে বাড়িতে ছিলেন না। ওই দিন জেলা প্রশাসকের অনুমতি নিয়ে লাশটি দাফন করেন স্বজনেরা। ১১ নভেম্বর মৃত ব্যক্তির ছোট ভাই জেলা প্রশাসকের কাছে মৃত্যুর কারণ জানতে লাশের ময়নাতদন্তের আবেদন করেন। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি