প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার বড়বাড়ি এলাকা থেকে গতকাল বুধবার সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সদর উপজেলার বড়বাড়ি এলাকার স্ট্যান্ডার্ড জেনারেল হাসপাতালের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।