লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে জালকুড়ি কড়ইতলা এলাকা থেকে অটোরিকশাচালক আবদুল করিমের (২৭) লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আবদুল করিম শহরের দেওভোগ এলাকার জমশের আলীর ছেলে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে হত্যার পর অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি