প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলায় অমল চন্দ্র (৫২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার বড় আখিড়া গ্রামের একটি মাঠ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। গ্রামবাসী ও অমলের পরিবারের সদস্যরা জানান, কয়েক দিন আগে ওই গ্রামের এক ব্যক্তির একটি ছাগল হারিয়ে যায়। ওই চুরির দায় অমলের ওপর পড়লে গত শুক্রবার তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল ভোরে বাড়ির পাশের খেতে অমলের লাশ দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। আদমদীঘি থানার ওসি নজরুল ইসলাম বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত অমলের মৃত্যুর কারণ বলা সম্ভব হচ্ছে না।