লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়া-সংলগ্ন নাফ নদীর প্যারাবন থেকে গতকাল শনিবার বেলা দুইটার দিকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশের ধারণা, ওই নারীর বয়স আনুমানিক ৩০-৩২ বছর হতে পারে। পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা আনুমানিক দেড়টার দিকে নাজিরপাড়া আড়াই নম্বর স্লুইস গেট এলাকায় সংলগ্ন প্যারাবনে ভাসমান একটি লাশ দেখে স্থানীয় জেলেরা পুলিশকে খবর দেন।পরে থানা-পুলিশের উপপরিদর্শক মো. মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশ নাফ নদীর প্যারাবন থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।পুলিশ ধারণা করছে, এই নারী মিয়ানমারের নাগরিক হতে পারে। রাতের আঁধারে অবৈধভাবে প্রবেশকালে ঝড়ের কবলে পড়ে নৌকা থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। উদ্ধার হওয়া লাশটি এলাকার কারও হলে এতক্ষণে খবর পাওয়া যেত। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তার হোসেন জানান, মৃত নারীর পরিচয় না পাওয়ায় ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মুফিদুল ইসলামকে দিয়ে দাফনের ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় টেকনাফ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি