লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দক্ষিণখান থানার প্রেমবাগান এলাকার একটি বাসা থেকে গতকাল পুলিশ আবদুল খালেক (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। তাঁর হাত-পা বাঁধা এবং মুখে স্কচটেপ লাগানো ছিল। পুলিশ জানায়, একটি বহুতল ভবনের নিরাপত্তাকর্মীর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে। থানার ওসি শামীমুর রশিদ তালুকদার বলেন, বাড়িটির তত্ত্বাবধায়ক ইব্রাহিম বলেছেন, খালেক অন্য একটি বাসার গাড়িচালক। তবে রাতে সেখানে ঘুমাতেন। তাঁদের ধারণা, বাড়িতে চোর ঢুকেছিল। খালেক টের পেলে তাঁকে হত্যা করা হয়। সকালে দেখা যায়, বাড়ির গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল চুরি হয়ে গেছে।