লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার গিলাশ্বহর এলাকার একটি পুকুরের পাড় থেকে গতকাল শনিবার সকালে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। গিলাশ্বহর এলাকার মান্নানের মাছের খামারের সীমানাপ্রাচীরে হেলান দিয়ে বসানো অবস্থায় লাশটি দেখতে পায় এলাকাবাসী। লাশের পিঠে কালো দাগ ও গলায় ওড়না প্যাঁচানো ছিল। ওই নারীর পরনে ছিল হালকা গোলাপি রঙের সালোয়ার-কামিজ। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক বলেন, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।