লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের এক দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার নানুপুর ইউনিয়ন পরিষদের বিনাজুরী এলাকার একটি খালের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিহত ব্যক্তির নাম মো. নাজিম উদ্দিন (৪২)। তিনি ওই এলাকার মো. অহিদুল্লার ছেলে। তাঁর দুই ছেলে এক মেয়ে রয়েছে। পুলিশ জানায়, সন্ধ্যা ছয়টার দিকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।