লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলায় গতকাল শনিবার মিত্রা রানী (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মিত্রার কয়েকজন প্রতিবেশী জানান, মিত্রা উপজেলার শিয়ালডাঙ্গী গ্রামের প্রিয়নাথের মেয়ে ও পাশের নয়ানী বাগডোগড়া গ্রামের অনীল চন্দ্রের স্ত্রী। ৩৫ দিন আগে তাঁদের বিয়ে হয়। মিত্রা ১২ দিন আগে বাবার বাড়িতে আসেন। গতকাল ভোরে বাড়ি থেকে ২০০ গজ দূরে একটি গাছে গলায় দড়ি দেওয়া অবস্থায় মিত্রার লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুল ইসলাম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।