লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা গ্রামের মাঠ থেকে শহিদুল ইসলাম (৩৫) নামের এক ডাকাতের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। শহিদুল ওই গ্রামের আবদুস সোবহানের ছেলে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, শহিদুলের বিরুদ্ধে দৌলতপুর ও মেহেরপুরের গাংনী থানায় ডাকাতি, সন্ত্রাসী হামলা, চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। ডাকাতির টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে কোন্দলে সঙ্গীরাই তাঁকে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। কুষ্টিয়া অফিস