লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনাকান্দি গ্রাম থেকে গতকাল রোববার সকালে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে সোনাকান্দি গ্রামের একটি ফসলি জমিতে স্থানীয় ব্যক্তিরা একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে।