প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ফুলগাজীতে পুলিশ শাহ আলম সোহাগ (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে। ওই যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত যুবক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুরের মমতাজ মিয়ার ছেলে। গতকাল সোমবার বিকেলে ওই যুবকের স্ত্রী মালেকা আক্তার ফুলগাজী থানায় তাঁর স্বামীর ছবি দেখে লাশ শনাক্ত করেন। মালেকা জানান, তাঁর স্বামী পেশায় একজন রংমিস্ত্রি। বিয়ের পর থেকে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। তিন দিন আগে কাজে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে আর ফেরেননি।