লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুকীপুর গ্রামের সরকারবাড়ির মসজিদের শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে গত মঙ্গলবার রাত আটটার দিকে পুলিশ রেশফুল (৩৬) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে। থানার পুলিশ ও এলাকাবাসী জানায়, সুকীপুর গ্রামের আরশাদ মিয়ার মেয়ে রেশফুল বিবাহ বিচ্ছেদের পর থেকে বাবার বাড়িতেই বসবাস করতেন। গত ১৩ আগস্ট তিনি নিখোঁজ হন। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ আসামি করে একই গ্রামের মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে। রিমান্ডে থাকাকালে জিজ্ঞাসাবাদে মোশাররফের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ মসজিদের শৌচাগারের ট্যাংক থেকে রেশফুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।