লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সদর উপজেলায় গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের গোপালপুর এলাকার জামালপুর-ময়মনসিংহ সড়কের পাশে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন নরুন্দি তদন্তকেন্দ্রে খবর দেন। পরে বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নরুন্দি তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।