লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের লালপোল এলাকার সড়কের পাশ থেকে একটি অজ্ঞাতনামা গলাকাটা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন সড়কের পাশে লাশটি দেখে পুলিশকে খবর দেন। পটিয়া থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজীব হোসেন বলেন, যুবকটির বয়স আনুমানিক ২২ বছর। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।