লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনু নদের মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর এলাকা থেকে গতকাল শুক্রবার দুপুরে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। নদে লাশটি ভাসমান অবস্থায় দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। লাশটি অর্ধগলিত ও মুখমণ্ডল বিকৃত করা। পুলিশ ধারণা করছে, পরিচয় নষ্ট করতে মুখ পুড়িয়ে ফেলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালেক বলেন, ‘উজান থেকে স্রোতের সঙ্গে লাশটি ভেসে এসেছে। লাশটি দু-তিন দিন আগের হবে।’