প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানের পিডিবি কোয়ার্টারে চিকিৎসকের বাসা থেকে রেশমা (১৪) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গৃহকর্তা চিকিৎসক মইনুল পুলিশকে জানিয়েছেন, গতকাল সকালে তাঁরা দেখেন, বারান্দায় ব্যায়াম করার রিংয়ে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে রেশমা। এরপর পুলিশে খবর দেন তাঁরা। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।