লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদীনগর গ্রাম থেকে তানিয়া সুলতানা (১৪) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে গতকাল রোববার পুলিশ লাশটি উদ্ধার করে। তানিয়া ওই গ্রামের দুলাল মেম্বারের বাড়ির শাহ্ জামালের মেয়ে এবং রাজগঞ্জ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াছিন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে মনে হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।