লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ওভারব্রিজ এলাকায় গভীর পাহাড়ে অজ্ঞাত (৩৫) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সীতাকুণ্ড থানা-পুলিশের উপপরিদর্শক সাহেদ আলী ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা যুবকটিকে খুন করে ফেলে রেখে যায়।