লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের পুলবন্দী এলাকা থেকে গতকাল শুক্রবার অজ্ঞাত এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। গাইবান্ধা সদর থানার পুলিশ জানায়, বিকেল চারটার দিকে স্থানীয় লোকজন গাইবান্ধা-বালাসি সড়কের পাশে পুলবন্দী এলাকার একটি খালে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান বলেন, মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাঁর পরনে লুঙ্গি ও মুখে ছোট সাদা-কালো দাঁড়ি ছিল।