প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের দক্ষিণ সুরমার নূরপুর এলাকা থেকে ট্রেনে কাটা পড়া আয়েশা বেগম সিদ্দিকী (৩৪) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দক্ষিণ সুরমার নৈখাই চৌধুরী বাড়ির আনোয়ার আলী চৌধুরীর স্ত্রী। গতকাল শনিবার বেলা দুইটার দিকে ঢাকা-সিলেট রেললাইনে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে রেলওয়ে পুলিশের (জিআরপি) সহায়তায় দক্ষিণ সুরমা থানা পুলিশ লাশটি উদ্ধার করে। দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল ওদুদ বলেন, পারিবারিক সূত্রে জানা গেছে ওই নারী হাসপাতালে রোগী দেখতে শহরে যাচ্ছিলেন। বৃষ্টির মধ্যে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে।