লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহিরাল আলী শেখ (৫৮) নামের এক ট্রাকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মহিরালের বাড়ি সিরাজগঞ্জের সদরের একঢালা এলাকায়। রূপগঞ্জ থানার এসআই আনিছুর রহমান জানান, গতকাল সকালে যাত্রামুড়া এলাকায় একটি মালবাহী ট্রাকে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা পুলিশে খবর দেন। দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি