লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর পৌরসভার পিটিআই মোড় থেকে গতকাল শুক্রবার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৩৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, সকালে পিটিআই মোড় এলাকায় ওই ব্যক্তির লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।