প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রামপুর বণিকপাড়ার নিজ বাড়ি থেকে গত মঙ্গলবার রাতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজয় বসু ধর (৩০) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। অজয় সাতকানিয়া পৌরসভার রামপুর বণিকপাড়ার মৃত অনাথ বন্ধু ধরের ছেলে। সাতকানিয়া থানার উপপরিদর্শক শামসুল আলম বলেন, অজয় বিয়ে করে বউকে ঘরে তুলতে না পারায় এবং হাতে টাকা না থাকার কারণে মানসিকভাবে অসুস্থ ছিল। সে কারণে হয়তো আত্মহত্যা করে থাকতে পারে।