প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে গতকাল রোববার রাতে অজ্ঞাত এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। গতকাল রাতে চন্দ্রা এলাকায় ডাইনকিনি যাওয়ার সড়কের মোড়ে ওই তরুণের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। রাত আটটার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওই তরুণের পরনে নীল রঙের জিনস প্যান্ট ও সাদা গেঞ্জি ছিল।