লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিমকূল এলাকার কুতুবদিয়া চ্যানেলে বসানো বিহিঙ্গী জাল থেকে গতকাল শুক্রবার ভোর চারটায় নুর ছৈয়দ (৪০) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। নুর ছৈয়দ পশ্চিমকূল এলাকার মৃত বদিউল আলমের ছেলে। পুলিশ জানিয়েছে, ১৫ অক্টোবর রাত ১০টার দিকে জেলে নুর ছৈয়দ ডিঙি নৌকা নিয়ে কুতুবদিয়া চ্যানেলে মাছ শিকারে যান। এর পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। গতকাল শুক্রবার ভোরে জেলেরা কুতুবদিয়া চ্যানেলে বসানো জাল তুলতে গেলে নুর ছৈয়দের লাশ দেখতে পান।