লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোট ঘিঘাটি গ্রামে প্রান্ত হোসেন (৯) নামের এক স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রান্ত গ্রামের স্কুলশিক্ষক আশাদুল ইসলামের ছেলে। সে ছোট ঘিঘাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত। প্রান্তের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন। কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, বিষয়টি হত্যা না অপমৃত্যু, তা তদন্ত করে দেখা হবে।