প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠ এলাকার স্কাউট ভবন থেকে গতকাল শুক্রবার অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জাফর ইকবাল প্রথম আলোকে বলেন, লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ বিকেলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশের পরনে ছিল লুঙ্গি। বয়স আনুমানিক ৩৫। চার থেকে পাঁচ দিন ধরে লাশটি সেখানে ছিল বলে ধারণা করা হচ্ছে।