লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই পৌর এলাকার দিরাই-শ্যামারচর সড়কের বরারগাঁও গ্রামের পার্শ্ববর্তী বিল থেকে গতকাল রোববার সকালে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, বিলের পানিতে ওই নারীর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।