লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রাম থেকে গতকাল রোববার সকালে রাবেয়া বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। স্থানীয় ব্যক্তিরা জানান, পাঁচ বছর আগে তাঁদের বিয়ে হয়। এই সময়ে তাঁদের সন্তান না হওয়ায় রাবেয়ার সঙ্গে রফিকুলের প্রায়ই ঝগড়া হতো। এ নিয়ে রফিকুল প্রায়ই রাবেয়াকে মারধর করতেন। গত শনিবার রাতেও উভয়ের মধ্যে ঝগড়া হয়। এরপর গতকাল ভোরে বাড়ির লোকজন ঘরের আড়ার সঙ্গে রাবেয়ার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।