লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর উপজেলার বাগবান্ডার গ্রামের আছর উদ্দিন (৪৫) নামের এক ফেরিওয়ালার ঝুলন্ত লাশ গতকাল শনিবার উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, আছর গত শুক্রবার রাতে পাশের চরধাউরারকুঠি গ্রামে খালেকের বাড়িতে সালিস বৈঠক করে বাড়ি ফিরছিলেন। এ সময় আছরের ছোট ভাই জহির উদ্দিন তাঁর সঙ্গে ছিলেন। কিন্তু জহির বাড়ি ফিরলেও আছরকে সকালে এলাকাবাসী বাড়ির পাশের এক গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে। থানার পরিদর্শক (তদন্ত) খান মো. শাহারিয়ার জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে জহির ও তাঁর স্ত্রী শাহিনুর বেগমকে (৩০) আটক করা হয়েছে।