প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় হাত বাঁধা ও ফাঁস লাগানো অবস্থায় বৃষ্টি আক্তার (২৮) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার পাগলা নয়ামাটি এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফতুল্লা মডেল থানার পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার পাগলা পশ্চিম নয়ামাটি এলাকার মো. সামিরের বাড়ির একটি কক্ষ ভাড়া নেন বৃষ্টি ও জাহিদ হোসেন। তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। গতকাল সকালে তালাবদ্ধ ওই ঘর থেকে দুর্গন্ধ বের হলে আশপাশের লোকজন পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে কাপড় দিয়ে হাত বাঁধা ও ফাঁস লাগানো অবস্থায় বৃষ্টির লাশ উদ্ধার করে।