লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কালিপুর হাওর থেকে গতকাল শনিবার আবদুল মালেক (৫০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, মালেকের বাড়ি উপজেলার উছমানপুর গ্রামে। কালিপুর হাওরে তাঁর জমি আছে। ধান আবাদের জন্য টানা কয়েক মাস তাঁকে হাওরে অবস্থান করতে হয়। মৌসুম শুরু হওয়ায় তিনি গত শুক্রবার সকালে হাওরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। গতকাল সকাল সাড়ে আটটার দিকে কয়েকজন কৃষক হাওরে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। লাশের গলায় কালো দাগ ছিল।