লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছায়েরাখালী গ্রামের বনের ভেতর থেকে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কাওসার হামিদ (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কাওসার হামিদ উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকার মো. ফোরকান উদ্দিনের ছেলে।
ছায়েরাখালী গ্রামের লোকজন জানান, গতকাল সোমবার বিকেলে বনের ভেতরে শুকনো ঝিরিতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। লাশের গলায় লালচে চিহ্ন দেখা গেছে নিহত কাওসার হামিদের বাবা ফোরকান উদ্দিন বলেন, ‘যদি কাওসার হামিদ আত্মহত্যা করে থাকে, তাহলে কেন সে আমার বাড়ি থেকে অন্তত ২০ কিলোমিটার দূরে জঙ্গলের ভেতরে ঢুকে আত্মহত্যা করবে? আমার মনে হচ্ছে, কেউ তাকে গলা টিপে মেরে মুখে কীটনাশক ঢুকিয়ে দিয়েছে।’ চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি