প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজার এলাকা থেকে গতকাল সোমবার সকালে অজ্ঞাতনামা এক যুবকের (৪০) লাশ উদ্ধার করেছে সদর থানা-পুলিশ। সদর থানার এসআই আবদুর রব জানান, গতকাল সকালে জকসিন বাজার এলাকায় রাস্তার পাশে রক্তাক্ত যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় এলাকাবাসী। পরে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থান ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লক্ষ্মীপুর প্রতিনিধি