লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মহিরা এলাকা থেকে গতকাল মঙ্গলবার বিকেলে অজ্ঞাতনামা এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, কুসুমপুরা ইউনিয়নের মধ্যম থানা মহিরা এলাকায় এক পুকুরে স্থানীয় জনগণ একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশের গায়ে গোলাপি শার্ট ও ভেতরে কালো রঙের গেঞ্জি রয়েছে।