লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর মান্দা উপজেলায় গত বুধবার অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার উথরাইল বিলের পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, দুপুরে উপজেলার উথরাইল গ্রামের কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে বিলের পানিতে লাশটি দেখতে পান। পরে তাঁরা থানায় সংবাদ দিলে বিকেলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।