লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি সেতুর কাছ থেকে গতকাল বৃহস্পতিবার অজ্ঞাতনামা এক তরুণের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন সকালে ওই তরুণের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ডোমার থানার পুলিশ গতকাল বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেলা মর্গে পাঠায়। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, ধারালো অস্ত্র দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর পরিচয় এখনো জানা যায়নি। তাঁর বয়স ২২-২৩ বছর হবে। পরিচয় জানার জন্য আশপাশের থানায় তাঁর ছবি পাঠানো হয়েছে।