লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলায় তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদ (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। গত সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলার কালীবাড়ি-মনোহরপুর আঞ্চলিক সড়কের নিমতলাডাঙ্গি এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তৌহিদ মনিরামপুরের মাছনা গ্রামের নজরুল ইসলামের ছেলে। মনিরামপুর থানার ওসি মোল্লা খবিরউদ্দিন জানান, নিমতলাডাঙ্গি এলাকায় ছিনতাই করতে গেলে লোকজন তৌহিদকে পিটুনি দেন। ওসি আরও জানান, তৌহিদ এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে মনিরামপুর থানায় খুন, ডাকাতি, ছিনতাইসহ অন্তত ১২টি মামলা রয়েছে।
যশোর অফিস