প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গতকাল শনিবার মেঘনা নদী থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন জানান, গতকাল সকালে উপজেলার মরিচাকান্দিসংলগ্ন মেঘনা নদীর পশ্চিম দিকে বাঁধে একটি লাশ আটকে থাকে। এ সময় পুলিশে খবর দিলে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। বাঞ্ছারামপুর থানার পরিদর্শক কামরুজ্জামান তালুকদার বলেন, তাঁর গায়ে কালো রঙের ফুলহাতা গেঞ্জি ও লাল সালোয়ার রয়েছে। তাঁর গলায় মাফলার প্যাঁচানো ও পায়ের সঙ্গে বালুর বস্তা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর নদীতে ফেলে গেছে দুর্বৃত্তরা।