প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল শনিবার সকালে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাসস্ট্যান্ড এলাকায় নতুন বাস টার্মিনালে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় ব্যক্তিরা। সকালে টার্মিনালের যাত্রীছাউনি থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান বলেন, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে।