লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর বেড়িবাঁধ থেকে গতকাল সোমবার সকালে আনুমানিক ২৩-২৪ বছরের অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাঁকে হত্যা করে গত রোববার রাতে কোনো এক সময় লাশটি সেখানে রাখা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে বিমানবন্দর থানার পুলিশ। মর্গ সূত্র জানায়, নিহত তরুণীর পরনে সাদা-গোলাপি জামা ও খয়েরি-সাদা পায়জামা ছিল। তাঁর গলায় কালো দাগ, পিঠে জখম ও নাক-মুখে শুকিয়ে যাওয়া রক্তের চিহ্ন ছিল। বিমানবন্দর থানার ওসি শাহ আলম বলেন, তরুণীটির পরিচয় মেলেনি।
নিজস্ব প্রতিবেদক