লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার রাজনগর গ্রাম থেকে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মাজু মিয়া (২৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার নিজ গাবী গ্রামে। ধরমপাশা থানার এসআই রায়হান উদ্দিন জানান, সোমবার রাতে পাশের রাজনগর গ্রামের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান মাজু মিয়া। বাড়িতে ফেরার কথা বলে তিনি আত্মীয় বাড়ি থেকে ভোরে বের হন। সকালে ওই বাড়ির পেছনে হেলানো ঝাউগাছের সঙ্গে গলায় মাফলার প্যঁাচানো ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয় লোকজন। মাজু মিয়া জুয়া খেলে মোটা অঙ্কের টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে তাঁর স্বজনেরা জানিয়েছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।