লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের সমুদ্রসৈকত এলাকা থেকে গতকাল মঙ্গলবার অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকায় সাগরে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। অজ্ঞাতনামা ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৮ বছর। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, ওই ব্যক্তি মিয়ানমারের নাগরিক হতে পারেন। রাতে অবৈধভাবে অনুপ্রবেশকালে নৌকা থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। টেকনাফ মডেল থানার ওসি মো. মোক্তার হোসেন জানান, এ ঘটনায় টেকনাফ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।